প্রেস বিজ্ঞপ্তি:: প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্পের আওতায় ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৮ নভেম্বর ২০১৫খ্রি. শনিবার, সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় চত্ত্বর থেকে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
র্যালি শেষে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্ব করেন। উক্ত অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম. উদ্যোক্তা জামসেদ হোসেন ও কাউছার আক্তার বক্তব্য রাখেন। শুরুতে ডিজিটাল প্রযুক্তির ই-সেবা কার্যক্রমের উপর একটি প্রামান্য চিত্র বড় পর্দায় উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরীর ৪১টি ওয়ার্ড কার্যালয়ে ডিজিটাল সেন্টার কার্যক্রম চালু করা হবে। উদ্যোক্তাদের ওয়ার্ড কার্যালয়ে বসে নাগরিকদের স্বল্প খরচে এবং কম সময়ে সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।
মেয়র বলেন, ২০১০ সনের ১১ নভেম্বর UNDP এবং Global Administator Helen Clark ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেই থেকে ৪ হাজার ৫শত ৪৭টি ইউনিয়নে ৩২১টি পৌরসভায় এবং ৪০৭টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড অফিসে তথ্য ও সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১৪ সনে তথ্য ও সেবাকেন্দ্রের নাম ডিজিটাল সেন্টার নামকরণ করা হয়। মেয়র বলেন, নাগরিক সেবার স্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি ডিজিটাল সেন্টারে নারী ও পুরুষ মিলে ২জন উদ্যোক্তা দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে উদ্যোক্তা বিনিয়োগকারীগণ নিজেরা স্বাবলম্বী হবে এবং এ টু আই ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোক্তাদের সহযোগিতা দিয়ে যাবে। মেয়র বলেন, নগরীর ৪১টি ওয়ার্ড কার্যালয়ে ডিজিটাল সেন্টারের কার্যক্রম চালু করা হবে। মেয়র উদ্যোক্তাদের সফলতা কামনা করেন।
