স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে যুব-সমাজকে এগিয়ে আসতে হবে

0

প্রেস বিজ্ঞপ্তি :: উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ২০নভেম্বর সংগঠনের জিইএম গেইটস্থ কার্যালয়ে এক সাধারন সভা মোঃ আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য ওয়াহিদ হাসান, শওকত আনোয়ার রানা, মোঃ জামাল উদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ আলম। সভার দ্বিতীয় পর্বে সকলের সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু স্মৃতি সংসদ উত্তর পতেঙ্গা ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মোঃ সাজ্জাদ হোসেনকে সভাপতি ও আব্দুল কুদ্দুস মাখনকে সাধারন সম্পাদক করে ২ বছরের জন্য চূড়ান্ত কার্য্যকরী পরিষদ ঘোষিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনমোঃ দিদার, মোঃ সেলিম, মোঃ সাইফুল, মোঃ মনির, মঞ্জুর, মেজবাহ, হাসান, মোঃ বাবুল, মোঃ আরিফ, রতন শীল ও লিটন শীল প্রমুখ।

কমিটির গঠন কল্পে অতিথিবৃন্দরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত হয়ে সপ্নের সোনার বাংলা বিনির্মানে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দলের নামে অপরাজনীতি, অরাজগতা, জুলুম ও নির্যাতনকারীদের বঙ্গবন্ধু স্মৃতি সংসদে স্থান হবে না বলেও ঘোষনা দেন। পরিশেষে ৫১ সদস্য কার্যকরী পরিষদকে উপস্থিত সুধীমন্ডলীর সম্মুখে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.