বাজারে সাফায়ার ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: দেশের বাজারে এসেছে বিশ্বখ্যাত সাফায়ার ব্র্যান্ডের এএমডি রেডিওন ‘আর৯ ফিউরি এক্স’ মডেলের অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড।

হাই ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) সমৃদ্ধ এই গ্রাফিক্স কার্ডটিকে বলা হচ্ছে বিশ্বের প্রথম টোটাল স্যলুশন গ্রাফিক্স প্রসেসসিং ইউনিট (জিপিইউ), যা সর্বোচ্চ পারফরম্যান্সের পাশাপাশি অবিশ্বাস্য বাস্তবধর্মী ৪কে ছবি ও ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা দেবে।

২৮ ন্যানো মিটার চিপসেট সম্বলিত ৪০৯৬ স্ট্রিম প্রসেসর যুক্ত এই কার্ডটিতে রয়েছে ওয়াটার কুলিং সিষ্টেম, যা দীর্ঘক্ষণ চালনায় গ্রাফিক্স কার্ডটিকে কম গরম রাখতে সাহায্য করবে। ৪ জিবি ডিডিআর-৫ মেমোরি আকারের এই গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ক্লক ১০৫০ মেগাহার্জ, যাতে সর্বোচ্চ ৪টি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে।

এছাড়াও আর৯ ফিউরি এক্স গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে এএমডি লিকুইড ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি), ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডিসপ্লে পোর্ট, আই-ইনফিনিটি টেকনোলজি ও ট্রু অডিও এর মত সর্বাধুনিক সব ফিচার।

৬৪ হাজার টাকা মূল্যের সাফায়ার আর৯ ফুরি এক্স গ্রাফিক্স কার্ডটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ইউসিসি। বিস্তারিত জানতে ভিজিট: www.ucc-bd.com।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.