চট্টগ্রাম অফিস : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি পদে শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব পদে তপন চক্রবর্তী এবং সদস্য পদে আসিফ সিরাজ ও নওশের আলী খান জয়ী হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে । রাত ৮ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি মোয়াজ্জেমুল হক।
সহ-সভাপতি পদে শহীদ উল আলম পেয়েছেন ১৩৮ ভোট। ওই পদে প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ ৮৩ ভোট এবং আরেক প্রতিদ্বন্দ্বী এম নাসিরুল হক ৫৪ ভোট পেয়েছেন ।
যুগ্ম মহাসচিব পদে তপন চক্রবর্তী ১৭৬ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিদারুল আলম পেয়েছেন ৯৭ ভোট ।
সদস্যের দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী আসিফ সিরাজ ১৮৭ ভোট, নওশের আলী খান ১৪৫ ভোট এবং কামাল উদ্দিন খোকন ৯৩ ভোট পেয়েছেন।
