প্রতিবন্ধীদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে

0

ঢাকা অফিস :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী হওয়াটা কোনো অপরাধ নয়। তাদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। কারণ তারাও সমাজের একটি অংশ।বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে প্রতিবন্ধীদের সংখ্যা জানতে ডাটাবেইস তৈরি করা হবে। ইতিমধ্যে তাদের সহায়তার জন্য সরকারি ট্রাস্ট গঠন করা হয়েছে। সারা দেশে ৬ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে। ৬০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের মধ্যে আলাদা ট্যালেন্ট রয়েছে, যার বিকাশ নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও তাদের সমাজের সঙ্গে একীভূতকরণ করতে কাজ করে যাচ্ছে সরকার।’

খেলাধুলায় প্রতিবন্ধীরা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলায় তারা যেন নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.