বলিউড বাদশার সঙ্গে বলিউড কুইন

0

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বাধবেন বলিউড কুইন কঙ্গনা রণৌত! তাহলে সিনেপর্দায় সে আধিপত্য বিস্তার করে সেটা দেখতে পারবে দর্শক।

কিছুদিন আগে শোনা গিয়েছিল পরিচালক আনন্দ এল রায় তার পরবর্তী ছবিতে শাহরুখ খানকে নিতে চান। এবার শোনা যাচ্ছে, ঐ ছবিতে শাহরুখের বিপরীতে কঙ্গনা রণৌতকে দেখা যেতে পারে। এই বার দেখার বিষয় কাঙ্গনা সেই প্রস্তাবে রাজি আছে কিনা?

শোনা গেছে, নাম ঠিক না করা ঐ ছবিতে শাহরুখ বামনের চরিত্রে অভিনয় করতে পারেন। তবে ছবিতে মুখ্য নারী চরিত্রের নাম প্রকাশ করা হয়নি।

বর্তমানে শাহরুখ ও কঙ্গনা তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। শাহরুখ তার ‘দিলওয়ালে’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এছাড়াও তার পরবর্তী ছবি ‘ফ্যান’র জন্য কাজ করবেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.