স্পোর্টস ডেস্ক :: বিপিএলের ২১তম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বরিশাল বুলস। আজ মুশফিকের পরিবর্তে সিলেটের হয়ে টস করতে নামেন শহীদ আফ্রিদি।মিরপুরে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দুইটায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১৫ রান করেছে বরিশাল।
বরিশাল বুলস ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান সংখ্যক ম্যাচ খেলে সিলেট সুপার স্টার্স জয় পেয়েছে মাত্র একটিতে। তাদের অবস্থান সবার নিচে। এর আগেরবারের দেখায় বরিশাল বুলসের বিপক্ষে ১ রানে হেরেছিল সিলেট।
দিনের অপর ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। রংপুর সাত ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। আর ঢাকা ছয় ম্যাচ খেলে তিন জয়ে চার নম্বরে।
