নেতাদের আশ্বাসে চট্রগ্রামে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর ১৬ ঘাটে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শনিবার রাতে ঘাট গুদাম শ্রমিক ইউনিয়ন নেতাদের বৈঠকের পর হামলাকারীদের শাস্তির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

ঘাট শ্রমিকরা রবিবার সকাল ১০টা থেকে কাজে যোগদান করেছেন বলে জানিয়েছেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন।

এর আগে শুক্রবার রাতে সংগঠনের আহ্বায়ক ইদ্রিস হাওলাদারের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল থেকে ১৬ ঘাটে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রাখেন ঘাট শ্রমিকরা। এতে ১৬টি ঘাটে ছোট বড় নৌযানে পণ্য লোড-আনলোড বন্ধ হয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.