সিটিনিউজবিডি :: আইনি জটিলতার কারণে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশে এই পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে বলে রোববার কমিশনের আইন শাখার সিনিয়র সহকারী সচিব অন্তরা বিশ্বাস এ তথ্য জানান।
এর আগে আদালতের নির্দেশে বাগেরহাটের মংলা পৌরসভার ভোট স্থগিত করা হয়।
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ২৩৬টি পৌরসভা নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। সিংগাইর ও মংলা পৌরসভার ভোট স্থগিত হওয়ায় এখন ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
