বিনোদন ডেস্ক :: এবার ছেলে সন্তানের মা হয়েছেন বিখ্যাত টিভি সেলেব্রেটি কিম কার্দেশিয়ান।
গতকাল শনিবার কিমের অফিসিয়াল ওয়েবসাইটে এখবর জানিয়েছেন কিম নিজে। তিনি লিখেছেন, কেনি এবং আমার পক্ষ থেকে আমাদের পুত্র সন্তানকে স্বাগতম।
কিম আরেকটি পোস্টে লিখেছেন, আমি এবং আমার ছেলে ভালো আছি। েএদিকে ছেলের মুখ দেখতে পেরে নিজের খুশি হওয়া কথা জানিয়েছেন বাবা গায়ক র্যাপার কেনি ওয়েষ্টও।
এর আগ গত জুন মাসে বাবা দিবসে কেনি জানিয়েছিলেন, তিনি এবার ছেলে সন্তানের বাবা হতে চলেছেন। তবে দ্বিতীয় সন্তানের নাম কি রাখা হবে তা এখনও জানাননি কিম দম্পত্তি।
উল্লেখ, গত ২০১৩ সালে একটি কন্যা সন্তান আসে কিম-কিনের ঘরে। তার নাম রাখা হয় নর্থ ওয়েস্টে।
