সালমানের আপিলের রায় ঘোষণা আজ

0

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের বহুল আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলার সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা হবে আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার। মুম্বাই উচ্চ আদালত এ রায় ঘোষণা করবেন। আর এ কারণে অভিনেতা সালমান খানকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে হাজির হওয়ার জন্য এরই মধ্যে সালমান খান রওনা দিয়েছেন বলে জানা গেছে। গত বুধবার মামলার কার্যক্রমের অংশ হিসিবে আদালত জানান, সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলায় এ তারকার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষের আইনজীবী।

এর আগে গত শনিবার এ মামলা নিয়ে সকল যুক্তিতর্ক শেষ হয়। সে সময় বিচারপতি এআর জোশি সালমানের সাজার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ শিগগিরই প্রদান করবেন বলে জানান। ৭ ডিসেম্বর সোমবার থেকে চূড়ান্ত রায়ের কার্যক্রম শুরু হয়।

এ মামলার রায় এমন সময় নির্ধারণ করা হচ্ছে যখন আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫০তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছেন সালমান খান।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা মারে। এতে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে আহতদের একজন মারা যান। এরপর গত ৬ মে এ তারকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের স্থানীয় দায়রা আদালত । পরে সালমানকে জামিনে মুক্তি দেয় উচ্চ আদালত। তার এ মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.