ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

0

স্পোর্টস ডেস্ক :: বিপিএলে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সুপার স্টারস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক শাহীদ আফ্রিদি।

টস হেরে ব্যাট করছে কুমিল্লা। এ রিপোর্ট লেখা কুমিল্লার সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৫ রান। ব্যাট করছেন আহেমেদ শেহজাদ ও ইমরুল কায়েস। আউট হয়েছেন লিটন দাস (৪)।

আজকের ম্যাচটি কুমিল্লার জন্য যতোটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিলেটের জন্য। কারণ, এই ম্যাচে জয় পেলে শেষ চারে খেলার আশা জিইয়ে থাকবে সিলেটের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.