চট্রগ্রাম সিভিও’র চেয়ারম্যানের সাথে ফটো জার্নালিষ্টদের স্বাক্ষাৎ

0

চট্রগ্রাম অফিস :: বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম শামীমের সাথে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাত গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা মনজুর কাদের মঞ্জু, সংগঠনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতের সময় সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের ২দিনব্যাপী জাতীয় সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের ক্রেষ্ট ও উপহার সামগ্রি সিভিও’র চেয়ারম্যান শামসুল আলম শামীমের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্যে সাক্ষাতে শামসুল আলম শামীম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঘটনা ঘটার সাথে সাথে আরাম-আয়েশ ত্যাগ করে ঝুঁকি নিয়ে সংবাদ চিত্র সংগ্রহের জন্য ছুটে যাওয়া পেশাদার এই ফটো সাংবাদিকদের এক সাথে পেয়ে আমি আনন্দিত। আমি আপনাদের পেশাগত দক্ষতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিও’র উপ ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলম মর্তুজা আলী, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন, ক্রিড়া সম্পাদক মিনহাজ উদ্দিন ঝন্টু ও প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.