চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

0

চট্রগ্রাম বিভাগ :: কুমিল্লা সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ধর্মপুরে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিকেল সোয়া ৪টায় জানান, উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.