বিপিএলের তৃতীয় সেরা বোলিং পেরেরার

0

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্র্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে একাই তাণ্ডব চালান রংপুর রাইডার্সের পেসার থিসারা পেরেরা। শ্রীলঙ্কান এ পেসার চার ওভারে ২৬ রানের খরচে পাঁচ উইকেট নেন। যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় সেরা বোলিং ফিগার এবং ক্যারিয়ার সেরা। এ ছাড়া চতুর্থ বোলার হিসেবে বিপিএলে পাঁচ উইকেট নিয়েছেন পেরেরা।

বিপিএলের সেরা বোলিং ফিগার মোহাম্মদ সামির। পাকিস্তানের এ পেসার বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্সে মাত্র ৩.২ বলে ছয় রানে পাঁচ উইকেট নেন। দ্বিতীয় সেরা বোলিং ফিগার কেভিন কুপারের। বরিশাল বুলসের হয়ে কুপার রংপুর রাইডার্সের বিপক্ষে চার ওভারে ১৫ রানে নেন পাঁচ উইকেট। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে বিপিএলে পাঁচ উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন। সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ৩৬ রানে পাঁচ উইকেট নেন আল-আমিন। ওই ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন তিনি।

শনিবার বিপিএল থ্রি’র কোয়ালিফায়ার ম্যাচে ১২ ওতম ওভারে বোলিংয়ে আসেন পেরেরা। প্রথম ওভারে চার রান ব্যয় করেন। এক ওভার পর বোলিংয়ে এসে পেরেরা শিকার করেন মাশরাফি বিন মর্তুজার উইকেট। অবশ্য এ উইকেটের জন্যে কৃতিত্ব দিতে হয় সাকিব আল হাসানকে। মিড উইকেটে অসাধারণ এক ক্যাচ ধরেন তিনি। নিজের করা তৃতীয় ওভারে তিন উইকেট নেন পেরেরা। প্রথমে ইমরুল কায়েসকে আউট করেন। এক বল পরেই নেন ডেঞ্জারম্যান আন্দ্রে রাসেলের উইকেট। শেষ বলে আহমেদ শেহজাদকে আউট করতে সময় নেননি।

চতুর্থ ওভারের প্রথম বলে হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল আন্দ্রে রাসেলের। কিন্তু অলোক কাপালি সে সুযোগ দেননি। লং অফে এক রান নিয়ে নেন। অবশ্য এই কাপালির উইকেট দিয়েই নিজের পাঁচ উইকেটের কোটা পূরণ করেন পেরেরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.