শীর্ষে শাহরুখ

0

বিনোদন ডেস্ক : ফোর্বস ইন্ডিয়া ২০১৫ সালের ভারতের সেরা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করেছে। তারকাদের আয়, বিভিন্ন ব্র্যান্ডগুলোর সঙ্গে সংযুক্ততা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তৈরি হয়েছে এ তালিকা। তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছেন শাহরুখ খান। গত বছর এ তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি। চলতি বছরে এ অভিনেতা মোট আয় করেছেন ২৫৭.৫ কোটি রুপি।

২০২.৭৫ কোটি রুপি আয় করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুপারস্টার সালমান খান। গত বছর তালিকার শীর্ষে ছিলেন সালমান। তারপরেই আছেন অমিতাভ বচ্চন। বলিউড ‘বিগ বি’র আয় ১১২ কোটি রুপি।

গত বছর চার নম্বরে ছিলেন ভারতীয় ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ বছরও একই অবস্থানে রয়েছেন তিনি। তার আয় ১১৯.৩৩ কোটি রুপি। বলিউডের মি. পার্ফেক্টশনিস্ট আমির খান ১০৪.২৫ কোটি রুপি আয় নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।

অক্ষয় কুমার ১২৭.৮৩ কোটি আয় করে রয়েছেন ষষ্ঠ অবস্থানে। বিরাট কোহলি (১০৪.৭৮ কোটি) এবং শচিন টেন্ডুলকার (৪০ কোটি রুপি) রয়েছেন সপ্তম এবং অষ্টম অবস্থানে। বলিউড গ্ল্যামার গার্ল দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশান তালিকার নবম এবং দশম অবস্থানে রয়েছেন। এ দুই তারকার আয় যথাক্রমে ৫৯ কোটি এবং ৭৪ কোটি রুপি।

এ বছরের তালিকায় নতুন করে যোগ হয়েছেন ১৪ জন তারকা। তার মধ্যে ক্রিকেটার রবিচন্দ্রন অসিন রয়েছেন ৩১ নম্বরে। বাহুবলি সিনেমার সফলতা এসএস রাজামৌলি এবং প্রভাসকে এ তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

গত বছরের তালিকা থেকে এ বছর ১৯ জন বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি, এ আর মুরুগাদোস এবং শংকর-এহসান-লয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.