১০ বছর পর কানিজ সূবর্ণা

0

বিনোদন ডেস্ক :: দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কানিজ সূবর্ণা ২০০৭ সালে সর্বশেষ অডিও গানে কণ্ঠ দেন। তার শেষ মিউজিক ভিডিও প্রকাশ হয় আরও দুই বছর আগে ২০০৫ সালে। এবার ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই গায়িকা।
সম্প্রতি রাজধানী তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি। ডিজে রাহাত ফিচারিং এই গানটির শিরোনাম ‘সাড়া দাওনা’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। ভিডিও পরিচালনা করেছেন রম্য খান।

আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিক্সড এ্যালবাম ‘ডিজে রাহত উইথ স্টারস’। সেখানেও শোনা যাবে ‘সাড়া দাওনা’ গানটি। এর আগে বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.