তরুণীর প্রস্তাবে লজ্জা পেলেন বরুণ

0

বিনোদন ডেস্ক : শাহরুখ-কাজলের পাশাপাশি ‘দিলওয়ালে’সিনেমার প্রোমোতে ব্যস্ত বরুণ ধাওয়ান। সম্প্রতি বরুণের ভক্তের সংখ্যাও এক ধাক্কায় বেড়ে গিয়েছে বহু গুণ। রিল লাইফের হাম্পটি শর্মা এখন যেখানেই যাচ্ছেন, একটু দেখা পেতে সেখানেই ছুটে যাচ্ছেন তাঁর অনুরাগীরা।

এ রকমই একটি ইভেন্টে গিয়েছিলেন বরুণ। সকলেই বেশ উচ্ছ্বসিত উঠতি তারকাকে হাতের সামনে পেয়ে। হাম্পটি-ও বেজায় খুশি। কিন্তু তাঁর খুশি ভাবের তাল কাটল হঠাৎই একটি ঘটনায়।

ভিড়ের মধ্যে থেকে এক অনুরাগী জানালেন, ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ দেখার পর বরুণের প্রেমে পড়ে গিয়েছেন। সেই সঙ্গে তার নিদর্শনও দিলেন ওই ভক্ত। গেয়ে উঠলেন ‘ম্যায় তেনু সামঝাওয়া’। এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরের বিষয়টির জন্য প্রস্তুত ছিলেন না হাম্পটি। হঠাৎই ওই অনুরাগী বরুণকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। বরুণও লজ্জা পেয়ে গেলেন। তবে ওই অনুরাগীকে দুঃখ দিতে চাননি তিনি। সেই প্রস্তাব গ্রহণ না করলেও ওই অনুরাগীকে আলিঙ্গন করেন বরুণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.