চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষ, হলে তল্লাশি

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম সরকারি কলেজে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ চলছে। কলেজের শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শিবির ও ছাত্রলীগের মাঝে সংঘর্ষ শুরু হয়। পরে পুুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমদ জানিয়েছেন, “উত্তেজনার প্রেক্ষিতে কলেজের একটি ছাত্রবাসে তল্লাশী চালোনো হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতাযন করা হয়েছে।”

দুপুর সাড়ে বারোটার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়, পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।5f0b4de7-9d6c-4aad-bed5-e3b401c271c0

ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষিতে এক পর্যায়ে ছাত্রলীগ নেতা- কর্মীরা কলেজের প্রধান ফটকের বাইরে অবস্থান নেয় এবং শিবিরের নেতা-কর্মীরা গা ঢাকা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুই পক্ষের উত্তেজনার মধ্যে ক্যান্টিনের পাশে এক রউন্ড গুলির শব্দ শুনা যায়। ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ছাত্র শিবির নিয়ন্ত্রিত সোহরওয়ার্দ্দি হলে তল্লাশি শুরু করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.