সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

0

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহর ইদলিবে বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে।

সংবাদ সংস্থা রয়র্টাসের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইদলিবের প্রাণকেন্দ্রের ব্যস্ত বাজার, সরকারি ভবন ও আবাসিক এলাকায় বিমান থেকে ছয়বার আঘাত হানা হয়। এতে ৪৩ জন নিহতের পাশাপাশি ১৫০ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে ৩০টির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

একটি মানবাধিকার সংস্থার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মৃতদেহ রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার একটি মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সরকারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই শহর লক্ষ্য করে সম্ভবত রাশিয়া হামলা চালিয়েছে। এই হামলায় বেশ কিছু লোক হতাহত হয়েছে, যার বেশির ভাগই বেসামরিক লোক।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.