শিমুল-নিলয় বর্তমানে ফকির!

0

বিনোদন ডেস্ক :: একজন পাঞ্চাবী-টুপি পরে থালা হাতে, আরেকজন ভাঙা টেপরেকর্ডার হাতে নিয়ে ছুটছেন। চিনতে পেরেছেন কে এরা? হ্যাঁ এরা ফকির!, একজনের নাম নিলয়, অন্যজনের নাম শিমুল মজুমদার। গলি-মফস্বলে নয়, একেবারে জনাকীর্ণ উত্তরার রাস্তায়! দু’জন এভাবে থালা হাতে পথে নেমে গেছেন, দৃশ্যধারণের সময় মজার ঘটনাও ঘটেছে নিশ্চয়ই?

শিমুল জানালেন, শুক্রবার ছিলো তো। লোকজন জুম্মার নামাজ পড়ে ফিরছিলো। একজন তো আমাদেরকে দেখে টাকাই দিয়ে গেছে! আরেকজন নিলয় ভাইকে চিনতে পেরে হাত মেলালো। তখন আমরা মজা করে বললাম, ‘বাহ, এখনকার মানুষ খুবই ভালো। আল্লাহর রহমতে তারা হ্যান্ডশেকও করে!’

নাটকের নাম ‘বর্তমানে ফকির’। চিত্রনাট্য আহসান হাবীবের। পরিচালনা করেছেন তারেক মিয়াজী। শবনম ফারিয়া, মুনিরা মিঠু, কাজী উজ্জল, মুকুল সিরাজও আছেন অভিনয়ে। একদিন আগেই শেষ হয়েছে দৃশ্যধারণ। জানা গেছে, ‘বর্তমানে ফকির’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.