চট্টগ্রাম অফিস : হার্টের ছিদ্র নিয়ে জন্ম নেয়া তিন বছর বয়সী দরিদ্র পরিবারের কন্যাশিশু অসুস্থ নুসরাত জাহানের অপারেশনের অর্থ সংগ্রহে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে তিনদিনব্যাপী সর্ববৃহৎ চিত্রপ্রদর্শনীর যাত্রা শুরু হয়েছে। চট্টগ্রাম ফটো আটিষ্ট ক্লাবের উদ্যোগে উক্ত প্রদর্শনীতে দেশের খ্যাতনামা প্রায় তিন’শ আলোকচিত্রীর ছবি উক্ত প্রদর্শনীতে স্থান পেয়েছে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উম্মুক্ত রয়েছে। অদ্য ২১ ডিসেম্বর সোমবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন নুরব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ নুর। উপস্থিত ছিলেন আন্তর্জাতিট ফটোগ্রাফার শোয়েব ফারুখী, চট্টগ্রাম ফটো আটিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো.ঈসা খান, নুসরাতের পিতা নজরুল ইসলাম।
ক্লাবের সাধারণ সম্পাদক মো.ঈসা খান জানান, নুসরাত জাহান (৩)’র পিতা মো. নজরুল ইসলাম একটি হ্যার্ডওয়ার দোকানে আমান্য বেতনে কর্মরত ও মা রাশেদা বেগম একজন গৃহিনী। দরিদ্র পিতার পক্ষে নুসরাতের ব্যায় বহুল এই চিকিৎসা অসম্ভব বলে জন্মের তিনবছর হতে চললেও এই জটিল রোগের চিকিৎসা এখনো সম্ভব হয়নি। তাই নুসরাতকে বাঁচাতে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।
