ঢাকায় আসছে স্টার ওয়ার্স

0

বিনোদন ডেস্ক :: মুক্তির পর থেকে একের পর এক হলিউড বক্স অফিসের রেকর্ড ভেঙে ফেলছে স্টার ওয়ার্স সিরিজের নতুন ছবি স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স। গোটা বিশ্বের বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করা ছবিটি এবার বাজিমাত করতে আসছে বাংলাদেশে। আগামী শুক্রবার থেকে ঢাকার দুটি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে।

মুক্তির প্রথম দিনেই স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স ৭০ লাখ মার্কিন ডলার আয় করে। এর মধ্য দিয়ে ছবিটি একদিনে সর্বোচ্চ আয় করা হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ পার্ট টু ছবির রেকর্ড ভেঙে দেয়। ছবিটি যেভাবে ব্যবসা করছে তাতে হয়তো শিগগিরই হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের অ্যাভাটার-এর রেকর্ড ভেঙে ফেলবে।

দেশের দুটি মাল্টিপ্লেক্স—স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স ছবিটি মুক্তি পাচ্ছে। বাংলাদেশে এ ছবির মুক্তি উপলক্ষে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে খুব শিগগিরই একটি জমকালো উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে।

জে জে আব্রামস পরিচালিত স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ১৮ ডিসেম্বর।

স্টার ওয়ার্স সিরিজের এবারের এ ছবিতে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, লুপিটা নিয়ং, মার্ক হ্যামিল, ক্যারি ফিশার, ডেইজি রিডলি প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.