চট্টগ্রাম অফিস : বিদ্যানিকেতন ইনস্টিটিউট এর আয়োজনে ও স্বর্গীয় মাস্টার স্বপন দাশগুপ্ত স্মৃতি কল্যাণ ট্রাস্ট’র পৃষ্ঠপোষকতায় মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর শিশু শিল্পীদের নিয়ে বিজয় উৎসব ও “প্রতিভার খোঁজে” সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৫ গত শুক্রবার নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, পুরষ্কার বিতরণ ইত্যাদি। প্রতিযোগিতা বোর্ডের পরিচালক অধ্যক্ষ সুজন বন্ধু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সমিতি-চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশগুপ্ত। উদ্বোধন ছিলেন এয়ারবেল ডিটিএল-এর এমডি ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার কবি সাংবাদিক শুকলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন এপিপি ও আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নজরল ইসলাম, চট্টগ্রামস্থ বরমা সমিতির সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম সুমন, অধ্যাপক অর্পণ ব্যানার্জী, ইউএসটিসির পিআরও শামসুল আলম টগর, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিল্প উদ্যোক্তা সাজ্জাদুল করিম রিংকু, সাবেক কাউন্সিলর এম এ মুবিন ও মাস্টার মনজুরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা রঞ্জনা পাল, সুবর্ণা ভট্টাচার্য্য, রিকি চক্রবর্তী, মঞ্জুরী গাঙ্গুলী, মিতালী সেন, তৌফিক আলম চৌধুরী, মৃদুল দাশ, জুয়েল দাশ, সুজিত দাশ, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, আছানুর রহমান রিয়াজ, আশীষ নাথ, সোহেল রানা নিহাত, রমা বড়ুয়া, দিলীপ চক্রবর্তী, ঋতু দত্ত, প্রিয়া দাশগুপ্তা, রাত্রি দে, পর্ণা চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনাও দেয়া হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয় বাংলাদেশ ও বাঙ্গালীর শ্রেষ্ঠ অর্জন। এ বিজয় বা স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জ্ঞাত করে দেশপ্রেমী করে তুলতে হবে। সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
