দাদা ও তীর সয়াবিন প্রতিষ্ঠানকে জরিমানা

0

চট্টগ্রাম: দাদা সয়াবিন তেল ও তীর সয়াবিন তেলকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত শনিবার নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ এবং ‘ডি’ না থাকার অভিযাগে এ দুইটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত যৌথভাবে ভেজালবিরোধী এ অভিযান চালায় বিএসটিআই ও র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরওয়ার আলম।

বিএসটিআই’র চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মো. শাফায়াত হোসেন জানান, ভোজ্যতেলে নির্দিষ্ট পরিমাণে ভিটামিন যুক্ত করার বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক করা হলেও, কিন্তু তা না মেনে কিছু প্রতিষ্ঠান ভিটামিনবিহীন তেল ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে। তাই ভোজ্যতেল প্রতিষ্ঠানগুলোতে ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে উত্তর পতেঙ্গা এলাকায় ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের দাদা সয়াবিন তেলকে ২০ লাখ টাকা ও সিটি গ্রুপের তীর সয়াবিন তেলকে চার লাখ টাকা জরিমান করা হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.