বাবার পথেই আরিয়ান

0

বিনোদন ডেস্ক :: পরিচালক করণ জোহরের ধরেই অভিনয় জগতে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ বার সেই পথেই পা রাখছেন এস আর কে-র ছেলে আরিয়ানও। করণেল হাত ধরেই নাকি অভিনয়ে হাতেখড়ি হচ্ছে আরিয়ানের।

সম্প্রতি একটি সাক্ষাত্কারে এমনটা জানালেন করণ। তিনি বলেন, “আমি ছাড়া আরিয়ানকে অন্য কেউ লঞ্চ করতে পারে না। ওকে আমিই লঞ্চ করব।’’

নতুনদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন করন জোহর। ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবিতে পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ ও বরুণ ধবনকেও লঞ্চ করেছিলেন তিনি।

করণের বেশিরভাগই ছবিতেই কেন শাহরুখ থাকেন? এর উত্তরে করণ জানিয়েছেন, শাহরুখই তাকে পরিচালক হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন, পাশেও দাঁড়িয়েছিলেন। শাহরুখের মধ্যে একটা অন্য রকম স্পার্ক রয়েছে।

আরিয়ানের ইতোমধ্যেই ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে তার সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তার মধ্যেই আরিয়ানের অভিনয়ে আসার খবরে এখন চড়ছে প্রত্যাশার পারদ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.