ব্যাচেলর ভাড়াটিয়া মোশাররফ, তাই…

0

বিনোদন ডেস্ক : ভাড়াটিয়া যুবক মোশাররফ করিম! বিয়ে করেননি এখনও। ফলে ব্যাচেলর ভাড়াটিয়া। মালিক তাকে ভীষণ পছন্দ করলেও, একেবারেই না-পছন্দ মালিকের মেয়ের। জেনি সেই মালিকের মেয়ে। তার একমাত্র আপত্তি, ‘ফ্যামিলি বাসায় ব্যাচেলর ভাড়াটিয়া কেন!’ মোশাররফের চলাফেরার দিকেও যথেষ্ট অভিযোগের দৃষ্টি তার। ফলে দু’জনের দ্বন্দ্ব লেগে থাকে সারাক্ষণ।

গল্প এভাবে শুরু। তারপর নাগরিক জীবনযাপনের চিত্র। শহুরে সংগ্রামে টিকে থাকার যুদ্ধ। সবমিলিয়ে ‘নগর আলো’। মোশাররফ করিম অভিনীত এ নতুন ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। জেনি তো রয়েছেনই তার জুটি হিসেবে। থাকছেন ফারুক আহমেদ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য, পুতুল, জুঁই করিম, টুনুটুনি, কাজী রফিকুল ইসলাম প্রমুখ।

ধারাবাহিকটি লিখেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রগ্রহণ ও পরিচালনায় এম আর মিজান। ২৯ ডিসেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা টিভিতে দেখা যাবে ধারাবাহিকটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.