সালমানি স্টাইলে লুলিয়া

0

বিনোদন ডেস্ক : ‘সালমানের শুটিং স্পটে লুলিয়া’, ‘সালমানের বোনের বিয়েতে লুলিয়া’, ‘সালমানকে সঙ্গ দিতে ভারতে লুলিয়া’… কতো কতো শিরোনাম। কিন্তু তাদের মাঝে সম্পর্কের কিসের?

ইনস্টাগ্রামে টেলিভিশন তারকা মিনি মাথুর শেয়ার করেছেন একটি ছবি। তাকে সালমানি স্টাইলে আরও বেশ কয়েকজনের সঙ্গে দেখা যায় লুলিয়াকে। ‘সুলতান’ সিনেমায় দেখা যাবে গোঁফওয়ালা সালমানকে। সবাই তা অনুকরণ করে দেখিয়েছেন।

লুলিয়ার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ২০১১ সালের হিট সিনেমা ‘বডিগার্ড’র ‘তেরি মেরি প্রেম কাহানি’ গানটি গেয়ে শোনাচ্ছেন পরিবারের সদস্যদের। তার ক্রিসমাস ক্যারলে তাল মিলাচ্ছে কিছু বাচ্চা। এ ছাড়া সালমানের জন্মদিনের পার্টির ছবি শেয়ার করেন তিনি।

সম্প্রতি বোম্বে হাইকোর্ট সালমানের গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায় দিয়েছে। এতে নির্দোষ প্রমাণিত হয়েছেন ‘বাজরঙ্গি ভাইজান’ তারকা। রায়ের আগেরদিন সালমানকে সঙ্গ দিতে রোমানিয়া থেকে উড়ে আসেন লুলিয়া।

এরপর সালমানের সঙ্গে তাকে দেখা যায় পরিচালক ডেভিড ধাওয়ানের বাড়িতে। যোগ দেন সালমানের পারিবারিক অনুষ্ঠানে।

এ দিকে গুজব উঠেছিল জন্মদিনে লুলিয়াকে বিয়ের ঘোষণা দেবেন ‘প্রেম রতন ধন পায়ো’ তারকা। কিন্তু হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের কোনো পরিকল্পনা নেই।

লুলিয়াকে দেখা গিয়েছিল সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর ‘ও তেরি’ (২০১৪) সিনেমার একটি আইটেম নাম্বারে।

সালমান বর্তমানে ব্যস্ত আছেন ‘সুলতান’ চলচ্চিত্রের শুটিংয়ে। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০১৬ সালের ঈদে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.