সিটিনিউজবিডি :: রাস্তায় ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ দেখামাত্র তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, প্রত্যেকের জীবনমান উন্নয়ন করাই তার লক্ষ্য। এতিমদের টাকা মেরে খাওয়া নয়, সমাজ সেবার মানসিকতা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশের দরিদ্র মানুষের সংখ্যা ১৪ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার বিধবা ও স্বামী পরিত্যাক্তদের ভাতা দিচ্ছে। আশ্রয়ন প্রকল্প করে প্রায় দেড় লাখ মানুষকে পুনর্বাসন করা হয়েছে। যাদের ভিটে-মাটি আছে তাদের গৃহায়ন তহবিল থেকে ঘর তৈরি করে দিচ্ছে।
