তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাজনীতিবিদদের ডিলিট করে দেওয়া বিব্রতকর টুইট সংরক্ষণের ওয়েবসাইট নেটওয়ার্ক ‘পলিটউপস’ আবার চালু হচ্ছে।
গত বৃহস্পতিবার টুইটারের তরফ থেকে জানানো হয়, সাইটি বন্ধ করে দিয়ে সমালোচনার মুখে পরে টুইটার। তাই সাইটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ, ২০১৫ সালের আগস্টে পলিটউপস বন্ধ করে দেয় টুইটার। রাজনৈতিক স্বচ্ছতার প্রয়োজনে ওই নেটওয়ার্ক চালু রাখা উচিত বলে এমন সিদ্ধান্তের সমালোচনা করেছিল একাধিক মানবাধিকার সংগঠন।
জানা গেছে, স্বচ্ছতাবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান সানলাইট ফাউন্ডেশন আর দ্য ওপেন স্টেট ফাউন্ডেশনের সঙ্গে জোট বেঁধে এই পদক্ষেপ নিচ্ছে টুইটার।
তবে ঠিক কবে সাইটটি চালু করা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু না জানালেও আশা করা হচ্ছে দুই এক সপ্তাহের মধ্যে এটি আবার চালু হবে।
এর আগে পলিটউপস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির একটি ভুল পদক্ষেপ ছিল বলে স্বীকার করে ছিলেন টুইটার প্রধান জ্যাক ডরসি।
