ভূমিকম্পনে গ্যাসলাইনের পাইপ ফেটে আগুন

0

ঢাকা অফিস : ভূমিকম্পের সময় সাভারে গ্যাসলাইনের পাইপ ফেটে আগুনে ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার ভোরে বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল মোড়ে এ ঘটনা ঘটে।

ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান জানান, ভূমিকম্পে বিসমিল্লাহ আজমেরী প্লাজার সামনে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ সরবরাহ লাইন ফেটে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি জানান, ভূমিকম্পের কাঁপুনিতে এ ঘটনা ঘটতে পারে।

রাজধানীসহ সারা দেশে সোমবার ভোর ৫টা ৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ছিল ৬.৭।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.