ইজতেমাগামী যাত্রীবাহী বাস খাদে নিহত ১ আহত ৩০

0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :     ইজতেমাগামী একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় খাদে পড়ে নাসিরুদ্দিন মাসুম (৪০) নামে একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নাসিরুদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানিবাজারের দেউবাড়িয়া গ্রামে। বাসটি সিলেটের বিয়ানীবাজার থেকে গাজীপুরের টঙ্গী যাচ্ছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদের ভাষ্য, এনা পরিবহনের বাসটি বালুবাহী একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে ধাক্কা খেয়ে পাশের খাদে সিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং কমপক্ষে ৩০ জন আহত হন। বাসটিতে থাকা প্রায় ৪০ যাত্রীর মধ্যে ২৬ জনই ছিলেন ইজতেমাগামী মুসল্লি। সরাইল থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাসটি উদ্ধার করে। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎ​সা দিয়ে ছেড়ে দেওয়ার পর পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.