চট্রগ্রাম :: নগরীর পশ্চিম বাকলিয়া শান্তিনগর সমাজ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আজিমুশ্শান নুরানী মাহফিল ৯ জানুয়ারি ২০১৬ খ্রি. শনিবার, রাতে সমাজ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাশেম কন্ট্রাক্টর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সরফভাটা নেছারীয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন রেজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া শেখ আহম্মদ মেম্বার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার আল কাদেরী, মাওলানা মুহাম্মদ ছগিরুল ইসলাম আজিজী।
মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শান্তিনগর সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এমরান উদ্দীন, আবুল হোসেন সওদাগর, হাজী জাহাঙ্গীর আলম, নুরুল আবছার সাওদাগর, সফিউর রহমান সিকদার, খায়রুল বশর বাছেক, মাসুদ পারভেজ, কাজী জমির উদ্দীন, টিপু সুলতান, মো. অরিফুল হক, মাসুদুজ্জামান মামুন প্রমুখ। মাহফিলে বক্তাগন মহানবী হযরত মুহাম্মদ (স:) এর আদর্শ অনুসরণ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের আহবান জানান। মাহফিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজত করা হয়।
