তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের এমন অনেক অ্যাপ আছে যা ব্যবহার করা হয় না। অসংখ্য মানুষ আইবুকস, ম্যাপস, ওয়াচ, হেলথ, টিপসসহ ৩২টি অ্যাপ আছে যা ব্যবহার না করলেও তা থেকে রেহাই মেলে না। তবে এগুলোর বেশ কয়েকটা জরুরি। সেটিংস, ফোন এবং অ্যাপ স্টোর ইত্যাদি। আবার ফাইন্ড ফ্রেন্ডস অ্যান্ড পোডকাস্টস-এর মতো অ্যাপ ব্যবহার করা হয়ে ওঠে না।
কয়েক বছর ধরে আইফোনের অনেকগুলো ডিফল্ট অ্যাপ মুছে ফেলার ব্যবস্থা করতে অ্যাপলকে অনুরোধ করে আসছেন ব্যবহারকারীরা। অবশেষে এদের মুছে ফেলার একটা উপায় পাওয়া গেছে। তবে এ সুবিধা অ্যাপল ডেভেলপারদের দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যরা ৭৯ পাউন্ড প্রদান করে কাজটি করতে পারেন। ফোনটা একটা রিসেট দিতে হবে। প্রক্রিয়াটা জটিল। আশা করা হচ্ছে ব্যবহারকারীদের শিগগিরই ডিফল্ট অ্যাপ মুছে ফেলতে দেবে অ্যাপল। এ প্রক্রিয়া ছাড়াও কাজে লাগে না এমন ডিফল্ট অ্যাপ মুছে ফেলার উপায় রয়েছে।
এর জন্যে বিশেষ সফটওয়্যার লাগবে না। তবে মুছে ফেলার পর ফোনটি বন্ধ করে আবারো চালু করলে অ্যাপগুলো চলে আসবে। সোশাল মিডিয়া ‘রেডিট’ ব্যবহারকারীদের একজন এ উপায় বাতলে দিয়েছেন। যারা আইফোনের আইওএস ৯.৩ সফটওয়্যারের বেটা সংস্করণ ডাউনলোড করেছেন তারা এটি করতে পারেন। অ্যাপলের কনফিগারেটর প্রোগ্রামের মাধ্যমে বিজনেস এবং স্কুলে ব্যবহারের জন্যে যন্ত্রটাকে কনফিগার করা যায়। সেখান থেকেই অ্যাপগুলো মুছে ফেলা সম্ভব।
যদি তাও না হয়, সে ক্ষেত্রে নিচের উপায় গ্রহণ করতে পারেন। ১. আইওএস বেটা প্রোগামে সাইন আপ করুন। এখান থেকে আইওএস ৯.৩ পাবলিক বেটা ডাউনলোড করতে পারবেন। ২. সাইন আপের পর সেটিংস থেকে জেনারেল এবং সেখান থেকে সফটওয়্যার আপডেটে চলে যান। আপডেটের মাধ্যমে আইওএস ৯.৩ বেটা ডাউনলোড করতে পারবেন। ৩. অ্যাপ কনফিগারেটর ২.২ বেটা ডাউনলোড করুন। এর জন্যে অবশ্য অ্যাপল ডেভেলপার মেম্বারশিপ লাগবে। এটি করতে ৭৯ পাউন্ড খরচ হবে। ৪. এখানেই কনফিগারেশনের সেটআপ পাবেন যেখানে লেখা রয়েছে ‘ডু নট অ্যালাউ সাম অ্যাপস’। এতে প্রবেশ করে কমান্ডের মাধ্যমে কিছু অ্যাপ মুছে ফেলতে পারবেন।
বিভিন্ন অ্যাপ মুছে ফেলার কমান্ড তালিকাটি দেখে নিন- com.apple.stocks – Stocks com.apple.tips – Tips com.apple.videos – Videos com.apple.mobilemail – Native Email Client com.apple.mobilenotes – Notes com.apple.reminders – Reminders com.apple.calculator – Calculator com.apple.Maps – Maps com.apple.Music – Music com.apple.Passbook – Wallet com.apple.Health – Health com.apple.mobilephone – Phone com.apple.MobileStore – iTunes Store com.apple.MobileSMS – Messages com.apple.VoiceMemos – Voice Memos com.apple.weather – Weather com.apple.podcasts – Podcasts com.apple.gamecenter – Game Center com.apple.Bridge – Watch com.apple.mobileme.fmf1 – Find Friends com.apple.iBooks – iBooks com.apple.mobileme.fmip1 – Find iPhone com.apple.mobiletimer – Clock com.apple.mobileslideshow – Photos com.apple.Preferences – Settings com.apple.Camera – Camera com.apple.facetime – FaceTime com.apple.MobileAddressBook – Contacts com.apple.news – News গত বছর অ্যাপলের চিফ এক্সিকিউটিভ টিম কুক জানান, ফোনের ডিফল্ট অ্যাপ মুছে ফেলতে দেওয়া হবে ব্যবহারকারীদের। তবে এমন কিছু অ্যাপ রয়েছে যা মুছে ফেললে ফোনের সমস্যা হয়ে যাবে। সূত্র : টেলিগ্রাফ
