ফখরুলদের বিরুদ্ধে শুনানি ২৮ মার্চ

0

সিটিনিউজবিডি: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ রবিবার এ দিন ধার্য করেন।

আজ রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলো। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিক অসুস্থ জনিত কারণে আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পিছানোর জন্য সময়ের আবেদন করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.