নারায়ণগঞ্জে ৫ খুন : ২ জনকে জিজ্ঞাসাবাদ

0

সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৫ খুন মামলার তদন্তের অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।

তিনি বলেন, চাঞ্চল্যকর ৫ খুন মামলার তদন্তের অগ্রগতি সন্তোষজনক। এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটককৃত ছয়জনের মধ্যে নিহত তাসলিমার বোনের ছেলে শাহজাদা এবং মামলার বাদী ও নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের বোনের ছেলে মাহফুজকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য চারজনকে নজরদারিতে রাখা হয়েছে। অধিকতর এবং দ্রুত তদন্তের জন্য রোববার রাতে মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসপি।

গতকাল রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত পাঁচজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত তাসলিমা, তার দুই সন্তান সুমাইয়া ও শান্ত এবং তাসলিমার ভাই মোরশেদের লাশ নারায়ণগঞ্জের পাইকপাড়া কবরস্থানে এবং লামিয়ার লাশ তার শ্বশুর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বড়ভিলা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এবং রাতেই তাদের দাফন করা হয়।

গত শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার একটি বাড়িতে একই পরিবারের পাঁচজনকে খুন করা হয়। পুলিশের ধারণা পারিবারিক দ্বন্দ্ব এবং আর্থিক লেনদেনের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.