মাঝরাতে একসাথে সালমান-ক্যাট

0

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ি এখন বলিপাড়ার প্রধান খবর। এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও অস্বীকার করেননি তারা। ক্যাটরিনাকে প্রশ্ন করা হলে নিশ্চুপ থেকেছেন তিনি। এদিকে শোনা গেছে, রণবীরের সঙ্গে ছাড়াছাড়ির পর মধ্যরাতে সালমানের সঙ্গে দেখা করেছেন ক্যাটরিনা।

এ সম্পর্কে এক সূত্র জানান, সুলতান সিনেমার পরিচালক আলী আব্বাস সিনেমাটির শিল্পীদের নিয়ে একটি পার্টির আয়োজন করেন। ক্যাটরিনা যখন শুনেছেন সালমান পার্টিতে থাকবেন তখন তিনি সেখানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন।

সূত্রটি আরো জানান, ক্যাটরিনা এবং সালমান প্রায় এক ঘণ্টা কথা বলেন। তাদের সঙ্গে আলী আব্বাসও ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে যান। তখন সালমান এবং ক্যাটরিনা নিজেদের মধ্যে কথা বলেন। এ সময় তারা কী নিয়ে কথা বলেছেন তা জানা যায়নি, তবে সালমানের সঙ্গে কথা বলার সময় ক্যাটরিনা অনেক সাচ্ছন্দ্যবোধ করছিলেন।

রণবীরের সঙ্গে সম্পর্ক শুরু করলেও ক্যাটরিনা ঠিকই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন সালমানের সঙ্গে। সালমানও যতদূর সম্ভব রণবীর-ক্যাটরিনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। তবে যখনই ক্যাটরিনা কোনো বিপদে পড়েছেন ছুটে গেছেন সাল্লু ভাইয়ের কাছে। কারণ তিনি সবসময়ই বলে এসেছেন, যখন প্রয়োজন সালমান তার পাশে থাকবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.