বিনোদন ডেস্ক : রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ এখন বলিউডের অন্যতম আলোচ্য বিষয়। এ প্রসঙ্গে প্রকাশ্যে দুজনেই মুখ খুললেও, এর কারণ জানাননি কেউই। তবে বলিউডের আনাচ-কানাচে জোর গুঞ্জন, আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সাম্প্রতিক ঘনিষ্ঠতাই এই বিচ্ছেদের অন্যতম কারণ!
অবশ্য কেউ কেউ বলছেন, ‘তামাশা’ ছবির প্রচারণায় সাবেক প্রেমিকা দীপিকার সঙ্গে রণবীরের ‘মাখামাখি’ ভালোভাবে নেননি ক্যাট। আবার কেউ বলছেন, ক্যাটরিনা নিজের আসন্ন ছবি ‘ফিতুর’-এর প্রচারণায় সালমান খান উপস্থাপিত ছোটপর্দার একটি টিভি শোতে গিয়েছিলেন-সেটা ভালোভাবে নেননি রণবীর। এর পর পরই বান্দ্রায় তার ভালোবাসার স্বর্গরাজ্য ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রণবীর!
তবে ‘স্পটবয়ে ডট কম’ নামের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, আলিয়া ভাটের সঙ্গে রণবীরের সাম্প্রতিক ঘনিষ্ঠতাই এই বিচ্ছেদের অন্যতম কারণ!
সূত্রের তরফে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইদানিংকালে আলিয়া সম্পর্কে ঋষি কাপুর তনয়ের দুর্বলতা একটু বেশিই বেড়ে গিয়েছিল! রণবীরকে ইমতিয়াজ আলির এক পার্টিতে আলিয়ার একটু বেশিই কাছাকাছি দেখা যায়, যা মোটেও ভালোভাবে নেননি ক্যাট। সেই কারণে ক্যাট চেয়েছিলেন, অয়ন মুখার্জির ছবি থেকে আলিয়াকে সরিয়ে দেওয়া হোক, কারণ সেখানে মহেশ-কন্যার বিপরীতে কাজ করছেন রণবীরই!
এদিকে, ‘ফিতুর’-এ ক্যাটের সহ-অভিনেতা আদিত্য রায় কাপুর আপাতত সম্পর্কটি জোড়া লাগানোর জন্য নানা চেষ্টা করছেন বলে জানা গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
