সিন্দুকে মিললো কোটি টাকার স্বর্ণ ও ৬০ লাখ টাকা

0

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দর নগরীর রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেট থেকে জব্দ করা তিনটি সিন্দুক খোলা হয়েছে। এরমধ্যে একটি সিন্দুক থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ পিস স্বর্ণের বার। আরেকটিতে পাওয়া গেছে নগদ ৬০ লাখ টাকা। তবে, তৃতীয় সিন্দুকটিতে কিছু পাওয়া যায়নি।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জব্দ করার পর নগরীর কোতোয়ালি থানায় পাঠানো হলে মধ্যরাতেই সিন্দুক তিনটি খোলা হয়।

কোতোয়ালি থানার কর্মকর্তারা জানান, একটি সিন্দুক খুলে তাতে ২৫০ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। এগুলোর প্রত্যেকটির মূল্য আনুমানিক তিন লাখ টাকা। সে হিসাবে এ স্বর্ণের মোট মূল্য সাড়ে ৭ কোটি টাকা। আরেকটিতে মিলেছে এক হাজার টাকার নোটের ১০০টি বান্ডিল, প্রত্যেক বান্ডিলে ছিল ৬০ হাজার করে। যাতে পুরো অংক দাঁড়ায় ৬০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাহার মার্কেটের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে ওই তিনটি সিন্দুক জব্দ করা হয়। এরমধ্যে দু’টি সিন্দুক পাওয়া যায় একটি জুতার গুদামে, আরেকটি সিন্দুক পাওয়া যায় পাশের একটি কক্ষে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আকতার জানান, দেশের অন্যতম সর্ববৃহৎ চোরাচালান চক্র এ স্বর্ণ ও অর্থ এনে এভাবে মজুদ করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ওই সিন্দুক তিনটি জব্দ করে এ স্বর্ণ ও অর্থ পেয়েছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.