কোহলি ঝড়ে ভারতের সংগ্রহ ১৮৮

0

খেলাধুলা: প্রথম টি-টোয়েন্টিতেই অস্ট্রেলিয়ার সামনে চমৎকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত। অ্যাডিলেডে জিততে হলে স্বাগতিক অস্ট্রেলিয়াকে করতে হবে ১৮৯ রান। বিরাট কোহলির ক্যারিয়ার সেরা অপরাজিত ৯০ রানের ওপর ভর করে ৩ উইকেটে ১৮৮ রান তুলেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ই তোলে ভারত।

তবে সেই ঝড়টা এক প্রান্ত থেকে উঠেছিল। অস্ট্রেলিয়াকে নিজের ফেভারিটের পর্যায়ে নিয়ে চলা রোহিত শর্মা ওয়ানডের ফর্মটা ধরে রেখেছেন। ২০ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৩১ রান করেছেন। দলে ফেরা শেন ওয়াটসন পঞ্চম ওভারে জোড়া আঘাত হেনে কিছুটা স্বস্তি এনে দেন অস্ট্রেলিয়াকে। রোহিতের পর তিনি ফিরিয়ে দেন শিখর ধাওয়ানকেও (৫)।

উদ্বোধনী জুটিতে ৪০ রান ওঠার পর তৃতীয় উইকেট জুটিতে কোহলি ও সুরেশ রায়না মিলে প্রায় সাড়ে নয় গড়ে ১৩৪ রানের জুটি গড়েছেন। এই উইকেটে ভারতের নতুন রেকর্ড জুটি এটি। ১০ ওভারে ৭৯ রান ছিল ভারতের। পরের দিকে রান উঠেছে আরো দ্রুত। ৩২ বলে ফিফটি করেছেন কোহলি। শেষ ওভারে গিয়ে আরেকটি সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। রায়না ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪১ রান করে আউট হয়েছেন। আর ৩ বলে ১১ রান করে অপরাজিত থেকেছেন ধোনি। সেঞ্চুরির সুবাস পেয়েও সুযোগ পাননি কোহলি। ৫৫ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৯০ রানে অপরাজিত থেকেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.