নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, শেখ হাসিনা গত ৭ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তা ইতিমধ্যে সমগ্র বিশ্বকে হতবাক করে দিয়েছে। শেখ হাসিনাকে যদি বার বার নির্বাচিত করা হয় তাহলে সারাবিশ্ব একদিন সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন এবং উন্নয়নের জন্য শেখ হাসিনার উদাহারণ দিবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অদম্য গতিতে এগিয়ে চলেছে। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারনে বাংলাদেশের অর্থনীতির ঘুর্নায়মান চাকা এখন ধাবমান চাকায় পরিণত হয়েছে। এক সময়ে খাদ্য ঘাটতির বাংলাদেশ এবং খাদ্য উৎপাদসে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি খাদ্য রফতানিকারক দেশে পরিণত হয়েছে। আধুনিয়ক সমৃদ্ধ মালয়েশিয়ার জনক হিসেবে বিশ্ব এখন মহাথির মোহাম্মদের উদাহারণ দিয়ে থাকে। মহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় ২২ বছর ধরে প্রেসিডেন্ট ছিলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের দিনবদল এখন বাস্তবতা। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে যখন জনসংখ্যা ছিলো মাত্র সাড়ে ৭ কোটি তখন এদেশে খাদ্য উৎপাদন ছিলো মাত্র ১ কোটি ৮০ লাখ মেট্রিটন। বর্তমানে বাংলাদেশে খাদ্য উৎপাদন ৪ কোটি মেট্রিকটন। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য রপ্তানিকারক। এই উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষক এবং কৃষির উন্নয়নের জন্য। বাংলাদেশে এখন সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হয় না। সার এখন কৃষকের পিছে ছুটে বেড়ায়।
দেশের এখন সারের দাম কম, কৃষি উপকরণের দাম কম। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারনেই কৃষির এই অভুতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে। ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনীতি যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে তা বিশ্বব্যাংকের অর্থনীতিবিদও স্বীকার করেছেন। কিন্তু বাংলাদেশের এই এগিয়ে যাওয়া শুধুমাত্র খালেদা জিয়ার চোখে পড়ে না। ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন বাংলাদেশের অভুতপূর্ব অগ্রযাত্রার সাথে সাথে সব প্রতিশ্রুতি পূরণ করছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করে সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। এদেশে একদিন খালেদা জিয়াসহ সকল অগ্নিসন্ত্রাসীদেরও বিচার হবে।
…….জেএম
