টিএসসিতে যৌন হয়রানি: রিমান্ড শেষে কামাল কারাগারে

0

সিটিনিউজবিডি : পয়লা বৈশাখে টিএসসিতে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতার মো. কামালকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে রবিবার কামালকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস। কামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করলে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস বলেন, দু’দিনের রিমান্ড শেষে কামালকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে আদালতে হাজির করি। কিন্তু কামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, রিমান্ডে কামালের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি ঘটনার সময় সেখানে থাকার কথাও অস্বীকার করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক দীপক কুমার দাশ যৌন নির্যাতনের ওই ঘটনায় বৃহস্পতিবার কামালকে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা মোতাবেক গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর চকবাজারের খাজী দেওয়ান রোডের প্রথম লেনের ৭৭ নম্বর বাড়ি থেকে বুধবার রাতে মো. কামালকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
ডিবির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাশরেকুর রহমান খালেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কামাল ওই দিনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
২০১৫ সালের ১৪ এপ্রিল রাজধানীর টিএসসি এলাকায় নারীদের লাঞ্ছনার পর প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দেওয়ার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা (মামলা নম্বর-২৫ (৪) ১৫) করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.