৩ মিষ্টির দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা

0

চট্রগ্রাম : দোকানদারের ভাষ্যমতে মিষ্টির রস সদ্য তৈরি করা। কিন্তু সেই রস এতই নোংরা ও পঁচা যে এগুলো দেখে বোঝার উপায় নেই- কখন তৈরি করা হয়েছে। এই রসে চুবিয়ে বানানো হচ্ছিল মিষ্টি।

এই চিত্র নগরীর রিয়াজউদ্দিন বাজার তিন পুলের মাথা এলাকার । একসঙ্গে তিনটি মিষ্টির দোকান। জব্বার সুইটস, মক্কা সুইটস এবং খাজা সুইটস। তিনটিতেই বিক্রির জন্য ড্রাম আর কড়াইভর্তি করে রাখা হয়েছিল অনেক দিনের পুরনো পঁচা মিষ্টি ও মিষ্টির রস (সিরা)।

রবিবার বেলা ১২টার দিকে মিষ্টির দোকানে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই তিন দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা এবং এসব দোকান থেকে উদ্ধার করা পঁচা মিষ্টি ও রস ধ্বংস করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে গোলাম রসুল মার্কেটে অভিযান চালালে এ তিনটি দোকানে একই চিত্র দেখা যায়।
তিনি বলেন, মিষ্টির সিরা অনেকবার ব্যবহার করা হয়েছে। এতো বেশিবার ব্যবহার করা হয়েছে যে, তাতে পঁচা মিষ্টি ভেঙে ভেঙে পড়ে আছে। পুরনো এবং কালো রং ধারণ করেছে সিরা।মিষ্টির রস থেকে বের হচ্ছিল পঁচা দুর্গন্ধ। এই রস কখন বানানো হয়েছে , কারিগররা বলতে পারেনি।
রুহুল আমিন বলেন, এই পঁচা রস-কেই ফ্রেস বলে দাবি করছিল দোকানের মালিকরা।

অভিযানে জব্বার সুইটসকে ৫০ হাজার টাকা, মক্কা সুইটস এবং খাজা সুইটসকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ড ছাড়া দোকানের মালিকদের আর কোনো শাস্তি না দিলেও শোধরানোর জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে, বলেন ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.