বিনোদন : বলিউড সেনসেশন সানি লিওনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা মাস্তিজাদে। মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। এছাড়া আইবিএন-বিবিসি সাংবাদিক ভুপেন্দ্র চৌবের সঙ্গে সাক্ষাৎকারের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সানি এবং তার সিনেমা মাস্তিজাদে। শুরু থেকেই সবার মনে একটাই প্রশ্ন ছিল কী আছে সানির মাস্তিজাদে সিনেমায়?
তাইতো বিশেষজ্ঞরা বলছেন, মাস্তিজাদে মানে শুধুই সানির শরীর। এ ছাড়া কিছুই নয়।
ট্রেইলার প্রকাশ পর থেকেই জানা গিয়েছিল, প্রতিবারের মতো এবারেও খোলামেলাভাবেই দেখা যাবে সানি লিওনকে। ট্রেইলারের একটি অংশে নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল সানি লিওনকে। এছাড়া সানি, বীর দাশ ও তুষার কাপুরের নানা ডাবল মিনিং সংলাপ এবং কৌতুকপূর্ণ দৃশ্য কিছুটা আগ্রহ জাগিয়েছিল দর্শকদের মনে।
গত ২৯ জানুয়ারি মুক্তি পায় মাস্তিজাদে সিনেমাটি। সবকিছুর পরে যারা সিনেমা হলে গিয়েছেন তাদের হতাশ হতে হয়েছে। সমালোচকরা মনে করছেন মোটেও মাস্তি দিতে পারেনি সানির মাস্তিজাদে। বরং সস্তা কৌতুক দিয়ে জোর করে হাসানোর চেষ্টা এবং অযথা শরীর প্রদর্শনীর অভিযোগ তুলেছেন সিনেমা বিশ্লেষকরা।
মিলাপ জাভেরি পরিচালিত ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই সিনেমাটিতে শুরু থেকে শেষ পর্যন্তই যৌনতা ঠাসা। কাহিনির বিন্যাসে দুর্বলতা নিয়েও রয়েছে অভিযোগ। কিছু কিছু দৃশ্য নাকি হুবহু নকল করা হয়েছে হলিউড সিনেমা থেকে।
এদিকে সমালোচকদের কথা মানতে নারাজ সানি। বলছেন ,মাস্তিজাদে মজার সিনেমা এবং দর্শকরা তার সিনেমা অবশ্যই দেখবেন। বক্স অফিসেও খারাপ করছে না সিনেমাটি। ৪০ কোটি রুপি বাজেটের সিনেমাটি এরই মধ্যে তুলে নিয়েছে প্রায় ১৯ কোটি রুপি।
