লাকসামে ট্রেনের ধাক্কায় সহোদরের মৃত্যু

0

সিটিনিউজবিডি : লাকসামে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগাম রেলপথের লাকসাম গন্ডামারা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উন্দানিয়া গ্রামের বসরত আলীর ছেলে মফিজুল ইসলাম (৫০) এবং জহিরুল ইসলাম (৩০)। প্রত্যক্ষদশীরা জানান, মোটর সাইকেল আরোহী দুই ভাই বাড়ি থেকে লাকসাম বাজারে আসার পথে গন্ডামারা রেলক্রসিং পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্নফুলী ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।

এতে তাদের মোটর সাইকেলটি (কুমিল্লা-ল-১১-২৫০৪) ধাক্কা লেগে প্রায় ১০০ গজ দূরে চলে যায়। লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অবৈধ রেল ক্রসিং এর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.