পাকিস্তানকে কড়া প্রতিবাদ বাংলাদেশের

0

সিটিনিউজবিডি : ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেনের ‘নিখোঁজ’ ও ‘উদ্ধারের’ ঘটনায় পাকিস্তানকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। লিখিতভাবেও ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে মঙ্গলবার দুপুরে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিব রিয়ার এ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম নিজ কার্যালয়ে ডেকে এনে সুজা আলমকে চিঠি ধরিয়ে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম সাংবাদিকদের বলেন, ‘সোমবার ইসলামাবাদে বাংলাদেশের একজন কূটনৈতিকের নিখোঁজ হওয়ার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে বাংলাদেশের উদ্বেগ জানিয়েছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.