বিনোদন : মোশাররফ করিম এবার নতুন আরেকটি পরিচয়ে। আরএফএল-এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন তিনি।
এ উপলক্ষে আজ (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে বেলা ১১টায় উভয়ের মধ্যে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হবে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ ছাড়াও এর পণ্যের বিজ্ঞাপনেও মডেল হবেন মোশাররফ।
নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এর আগে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি।
বড় পর্দায় গত বছর মুক্তি পেয়েছে মোশাররফের সর্বশেষ ছবি ‘জালালের গল্প’।
এখন হাতে আছে আলম আশরাফ পরিচালিত ‘কালার ফুল’। এর আগে ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’ ও ‘টেলিভিশন’ ছবিতে কাজ করেন তিনি।
