ঘরে বসেই সহজে দূর করুণ মুখের ব্রণ

0

লাইফস্টাইল : ত্বকে ব্রণ ও বণের দাগের ফলে আমাদের ‍আত্মবিশ্বাস কমে যায়। আসলে ব্রণ-আমাদের প্রায় সবার জন্যই একটি কমন সমস্যা। এটির ফলে আমরা নানা রকম অস্থির বোধ করি। নিয়মিত সঠিক পদ্ধতিতে ত্বক পরিষ্কার না করা, চকলেট, ফাস্টফুডসহ বাইরের খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা ও হরমোন পরিবর্তনের ফলে ব্রণ হয়ে থাকে।

দাগহীন কোমল ত্বকের জন্য ব্রণের সমাধান আমরা সবাই চাই। তাই খুব সহজে ঘরে বসেই কীভাবে আমরা ব্রণ দূর করতে পারি, সে পরামর্শইটি নিচে দেওয়া হল :

খাদ্য: ব্রণ দূর করার জন্য আয়রন ও ভিটামিন-এ সমৃদ্ধ খাদ্য নিয়মিত আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। সবুজ শাকসবজি ও দুগ্বজাত দ্রব্য, মাছ, কলিজা, গাজর, ব্রকলি খেতে হবে ।

হারবাল: ব্রণহীন ত্বক পেতে নিয়মিত নিম পাতা এবং চিরতার পেস্ট তৈরি করে ত্বক পরিষ্কার করতে হবে।

ব্যায়াম: প্রতিদিন অন্তত কিছু শারীরিক পরিশ্রম করতে হবে। ব্রণ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা সঠিক ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়াও মিষ্টি ও শর্করা জাতীয় উচ্চক্যালরি যুক্ত খাবার কম খেতে হবে।

প্রাকৃতিক এন্টিসেপটিক: চা গাছের নির্যাস থেকে এক ধরনের তেল তৈরি হয়। এই তেল ব্রণের জন্য এন্টিসেপটিক হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

যবের গুঁড়া: যবের গুড়া ১ চামচ পানির সাথে মিশিয়ে পেষ্ট করে সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।পারিষ্কার তোয়াল দিয়ে মুছে নিন।

বেকিং সোডা: আমাদের সবার রান্নাঘরেই বেকিং সোডা থাকে। তাই খুব সহজেই পেয়ে যাবেন এটি। জানেন কি? বেকিং সোডা ব্রণ সারাতে টনিকের কাজ করে। একটি বাটিতে ১ চামচ বেকিং সোডা সাথে একটু পানি মিশিয়ে পেষ্ট করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ব্রণ কমে যাবে ।

ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ পেষ্ট করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকে যদি ডিমে এলার্জির সমস্যা হয়, তাহলে এটা ব্যবহার করা যাবে না।

বরফের জাদু: ব্রণের ওপর বরফ টুকরো ঘষুন। এর রয়েছে দারুণ ক্ষমতা। এটি ব্রণের আকার কমিয়ে দেয় কয়েক মুহূর্তেই। আর ব্রণ দূরও হয় দ্রুত।

টক দই: টক দই ব্রণের জন্য খুব ভালো। টক দই সারা মুখে মেখে ১০ মিনিট পর ধুয়ে নিন। টক দই ব্যবহারের ফলে ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ।

এছাড়াও পর্যাপ্ত ঘুম, পানি পান করা আর সুস্থ জীবনযাপনের মাধ্যমেই ঘরোয়া পদ্ধতিতেই আমরা ব্রণ ও দাগহীন সুন্দর ত্বক পেতে পারি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.