তৃতীয় ম্যাচে জ্বলে উঠতে পারেননি তামিম

0

সিটিনিউজবিডিঃ পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলের প্রথম দুটি ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তামিম ইকবাল। খেলেছিলেন অর্ধশতকের ইনিংস। তাঁর দল পেশোয়ার জালমিও জিতেছিল প্রথম দুই ম্যাচে। কিন্তু তৃতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তামিম। উত্তেজনাপূর্ণ ম্যাচে তাঁর দলও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে গেছে তিন উইকেটে।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২২ রান যোগ করতে পেরেছেন পেশোয়ারের দুই ওপেনার তামিম ও মোহাম্মদ হাফিজ। পঞ্চম ওভারে জোড়া আঘাত হেনে দুজনকেই সাজঘরমুখী করেছিলেন তরুণ বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ১৯ বলে ১৪ রানের ইনিংস খেলার পথে তামিম মেরেছেন একটি চার। শেষ পর্যায়ে ড্যারেন স্যামির ৩১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৩৫ রান জমা করতে পেরেছিল তামিমের দল।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সও হারিয়েছিল দুই উইকেট। তবে কেভিন পিটারসেনের ৩৫ ও অধিনায়ক সরফরাজ আহমেদের ২১ রানের লড়াকু ইনিংস দুটির সুবাদে তিন উইকেটের জয় পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। টানা তিনটি জয় দিয়ে পিএসএলের পয়েন্ট তালিকার শীর্ষেও আছে তারা। দ্বিতীয় স্থানে আছে পেশোয়ার জালমি।

সাকিব আল হাসানের দল করাচি কিংসও নিজেদের তৃতীয় ম্যাচে দেখেছে হারের মুখ। সাকিব ব্যাট হাতে করেছেন ২০ রান। দুই ওভার বল করে কোনো উইকেট পাননি বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.