বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

সিটিনিউজবিডি : পিরোজপুরে বাসের ধাক্কায় তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। সোমবার সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কে ভৈরমপুর সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কদমতলা এলাকার সালমান কাজী (২২), রুবেল (২০) ও মান্না (২০)। অপর আহত সোহাগকে (২১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে চড়ে চার যুবক নাজিরপুর অভিমুখে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ভৈরমপুর সেতুর উপর নাজিরপুর থেকে পিরোজপুরগামী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সালমান মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মান্না ও রুবেল।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো বলে জানান ওসি। বাসটিকে আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.